শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১২ পিএম, ২০২২-০৪-১৭
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ এর উপর হামলার ঘটনায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে গত ১৫ এপ্রিল বিকাল ৩ঘটিকার সময় অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাফর ইকবাল এর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি সাংবাদিক মশাহিদ আহমেদ এর উপর অতর্কিত হামলা ও প্রেসক্লাব কার্যালয়ে ভাংচুর, মুল্যবান কাগজ পত্র তছনছ, লুটপাট, সাধারণ সম্পাদকে বহিষ্কার দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ইত্যাদি বিবিধ বিষয় নিয়ে সাধারণ সভায় আলোচনা করা হয়। উক্ত সভায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ সভাপতি স্বপন দেব, সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সহ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান, সহ-সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, অর্থ সম্পাদক মুকিত ইমরাজ, দপ্তর সম্পাদক মঈনুল হক প্রমুখ। এছাড়াও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অন্যন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য জুসেফ আলী চৌধুরী, তিমির বণিক,মোঃ শাহাব উদ্দিন, ইমরান আহমেদ, রাশেদ আহমদ, সামছুল হক জুয়েল, জাহেদুল হক পাপ্পু,শাহ ফজলুর রহমান,শাহ মোহাম্মদ রাজুল আলী, আলাল আহমেদ রিপন, সুয়েব আহমেদ, রিপন আহমদ, মাসুদ আলম চয়ন, খালেদ আহমদ, কিবরিয়া আহমেদ প্রমুখ। উল্লেখ্য এঘটনায় সাংবাদিক মশাহিদ আহমেদ বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited